1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় মৎস্য দপ্তরের অভিযানে ৫০২০মিটার জাল জব্দ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শরণখোলায় মৎস্য দপ্তরের অভিযানে ৫০২০মিটার জাল জব্দ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৪১ জন খবরটি পড়েছেন

মোঃনাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। শরণখোলা উপজেলায় উপজেলা মৎস্য দপ্তর অভিযান চালিয়ে ৫০২০ মিটার মাছ ধরার জাল জব্দ করে পুড়িয়ে ফেলে । ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ চলছে সারা বাংলাদেশে। শরণখোলা উপজেলার বলেশ্বর ও ভোলা নদী ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র হওয়ায় সরকার ঘোষিত ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পন্ন নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হওয়ায় শরণখোলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে শরণখোলা উপজেলার রায়েন্দা বলেশ্বর নদী নলবুনিয়া ও রায়েন্দা খালে অভিযান চালিয়ে ৫০২০ মিটার জাল অর্থাৎ ১৬ পিচ জালের মধ্যে ৩ টি বেহেন্দি জাল ৪ টি ইলিশ জাল ৯ টি চায়না দুয়ারী জাল জব্দ করে এবং অভিযানের সময় জেলেরা পালিয়ে যায়। জাল গুলো উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম মেরিন ফিশারিজ অফিসার মোঃ রবিউল ইসলাম ও মৎস্য দপ্তরের কর্মচারীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরণখোলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম বলেন ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম মোট ২২ দিন নদী খাল,নদী ও সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ । মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় কেউ যদি মাছ ধরে তাহলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী আইন অমান্যকারীকে ৫০০০ টাকা জরিমানা অথবা ০১ থেকে ০২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা উভয় দন্ডে দণ্ডিত হবে।

তিনি আরো বলেন ইলিশের প্রধান মৌসুমে জেলেরা যেন মাছ না ধরে এজন্য শরণখোলা উপজেলায় সরকার মোট ৪৮৯৫ জন পরিবারকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দিচ্ছে। শরণখোলা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করতে পর্যাপ্ত জনবল দরকার। কিন্তু পর্যাপ্ত জনবল না থাকায় আইন অমান্য করে জেলেরা মাছ ধরতে নদী ও খালে জাল পাতেন। তাই মা ইলিশ সংরক্ষণ অভিযানের মাধ্যমে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ বংশবিস্তার করতে পারে এজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সহ জনবলের প্রয়োজন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar