1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩০ নভেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

৩০ নভেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২০০ জন খবরটি পড়েছেন

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। বুধবার এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা হতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ আগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত নির্দেশনা অনুসারে, প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে ৩০ নভেম্বরের মধ্যে তিন লাখ টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে যারা এখনো প্রাক-নিবন্ধন করেননি, তারা প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন উভয় প্রক্রিয়াই একসঙ্গে সম্পন্ন করতে পারবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গমনেচ্ছুদেরকে যথাসময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে হজের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

আগামী বছরের জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। হজ শুরু হবে ৬ জুন ২০২৫ (৯ জিলহজ ১৪৪৬ হিজরি) থেকে। হজের আনুষ্ঠানিকতার মূল দিসব আরাফাতের দিন হবে ৭ জুন ২০২৫ (১০ জিলহজ)।

২০২৫ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছিল। আগামী বছরের হজ প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা এরই মধ্যে দিয়েছে সরকার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar