1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কবুতর চোর ধরে ফেলায় বৃদ্ধ মালিক কে পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে কবুতর চোর ধরে ফেলায় বৃদ্ধ মালিক কে পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে কবুতর চোর ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আমিন উদ্দিন মোড়ল (৮২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত আমিন উদ্দিন মোড়ল বারান্দি গ্রামের মৃত জামেদ আলী মোড়লের ছেলে।

নিহতের ছোট ছেলে শাহনেওয়াজ মোড়ল বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিবেশী মোবারেক মোড়লের ছেলে আরিফুল মোড়ল (২৫) আমাদের বাড়িতে আসে। কিছু সময় পর গোপনে কবুতর চুরি করতে গেলে হাতেনাতে ধরা হয় তাকে। এসময় চোর আরিফুলের চিৎকারে তার চাচা মিজানুর মোড়ল (৪০) ও তার স্ত্রী মৌসুমী বেগম (৩৪),আত্মীয় হাবিবা খাতুন (২০) ও ইশারাত মোড়ল (৫০) দেশীয় অস্ত্র সহকারে আমাকে ও আমার বাবাকে তাড়া করে। আমি পালিয়ে গেলেও হামলাকারীরা আমার বৃদ্ধ বাবাকে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম বলেন, রাতে আমিন উদ্দিন মোড়ল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পেয়েছিলাম। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে থানা পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।

বুধবার দুপুরে অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম বলেন, মারপিটের ঘটনায় পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে এক বৃদ্ধ নিহত হওয়ার খবর শুনে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar