বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় দক্ষিণ চাঁদপুর গ্রামের ছবেদ আলী হত্যা মামলার আসামী দাউদ মোল্যা (৫৬) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দাউদ মোল্যা প্রেমচারা গ্রামের মোসলেম মোল্যার ছেলে। বুধবার তার নিজ বাড়ি থেকে সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ জানিয়েছে , তার বিরুদ্ধে হত্যা মামলায় অরেন্টে ছিল । গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন তিনি পলাতক জীবন যাপন করে আসছিলেন। গত ৩০ জুন ২০১৮ সালে মারামারির ঘটনায় ছবেদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে ইলিয়াস হোসেন বাদী হয়ে ৪৭ জনের নামে মামলা করেন। সে মামলায় দাউদ মোল্যা ৪১ নং আসামী ছিলেন।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, আসামী দাউদ মোল্যার নামে গ্রেফতারি পরোয়ানা ছিলো । তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।