1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে ডাকাত চিনে ফেলায় বাড়ির মালিকের ছেলেকে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

ফুলবাড়ীতে ডাকাত চিনে ফেলায় বাড়ির মালিকের ছেলেকে হত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গভীর রাতে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে সবার হাত বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় বাড়ির মালিকের ছেলেকে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার ( ৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের সুপারী ব্যবসায়ী শফি উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আলেফ উদ্দিন (৩৬)। তিনি ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের সুপারি ব্যবসায়ী শফি উদ্দিনের ছেলে।

বাড়ির মালিক শফি উদ্দিন বলেন, রাত ২টার দিকে ১০-১২ জন ডাকাত রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই আমাকে, স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলেফ উদ্দিন, আনিছুর রহমান এবং ছেলের বউ সোমাইয়া বেগমকে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। এক পর্যায়ে তারা ড্রয়ারে থাকা রাখা ১০-১২ হাজার টাকা, ৭-৮ ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। আমার ছেলে ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তাকে মেরে ফেলে। পরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

শফি উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম বলেন, ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পরও আমার চোখের সামনে আমার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে। প্রশাসনের কাছে অনুরোধ আমার ছেলের হত্যাকারীদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার ওসি সানোয়ার হোসেন বলেন, নিহত আলেফ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করেছে। বাড়ির মালিকের ছেলে আলেফ উদ্দিন হয়তো ডাকাতদের চিনতে পেরেছে। সে কারণে ডাকাতরা তাকে মেরে ফেলতে পারে। অনুসন্ধান করে এই সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar