1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ জন খবরটি পড়েছেন

কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তৌহিদ সর্দার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তৌহিদ সর্দার নওদা খাদিমপুর এলাকার মৃত মোজাহার সর্দারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন বংশের সঙ্গে সর্দার বংশের বিরোধ চলে আসছিল। গতকাল গায়েন বংশের কয়েকজন ছেলেকে সর্দার বংশের লোকজন মারধর করে। রোববার সকালে সর্দার বংশের লোকজন মাঠে কাজ করতে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গায়েন বংশের লোকজন তাদের ওপর গুলিবর্ষণসহ হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলার ঘটনায় তৌহিদ সর্দারসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ সময় আহত হন অন্তত ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তৌহিদ সর্দার মারা যায়। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত আছে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar