1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহানবীকে (সা.)-কে কটূক্তিকারী সেই বাধন আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

মহানবীকে (সা.)-কে কটূক্তিকারী সেই বাধন আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, খাজুরা (যশোর)। বাঘারপাড়া উপজেলার খাজুরায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী বাধন বিশ্বাস নামে সেই তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টায় তাকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাধন বিশ্বাস (১৯) উপজেলার বন্দবিলা ইউনিয়নের সাদীপুর গ্রামের বিধান বিশ্বাসের ছেলে। সে খাজুরা সরকারি শহীদ সিরাজ উদ্দিন কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, স¤প্রতি ‘বিষাক্ত ছেলে’ নামে ফেসবুক আইডি থেকে মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করে একটি পোস্টে কমেন্ট করে বাধন বিশ্বাস নামে ওই তরুণ। গত ১০ নভেম্বর বিকেলে সেই কমেন্টের স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রাতে কটূক্তিকারীর বিরুদ্ধে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেন বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের আব্দুর রহমান নামে এক যুবক। পরে অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
সর্বশেষ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সোমবার দিবাগত রাত ২টায় খাজুরা পুলিশ মনিরামপুর উপজেলার মশিহাটি থেকে কটূক্তিকারী বাধনকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, প্রযুক্তির সহযোগিতায় অভিযুক্ত বাধন বিশ্বাসকে আটক করা হয়। তিনটি ধারার মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar