1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনায় যুবককের পেট থেকে ৮ টি স্বর্ণের বার উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

খুলনায় যুবককের পেট থেকে ৮ টি স্বর্ণের বার উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৩ জন খবরটি পড়েছেন

খুলনায় পেটের ভেতর স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তার পেটের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আট পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বুধবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেফতার যুবকের নাম আব্দুল আওয়াল (৩৬)। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে এক যুবকের সাতক্ষীরায় যাওয়ার খবর পুলিশ জানতে পারে। তাকে ধরতে মহানগরীর সাচিবুনিয়া এলাকায় টহল বসায় পুলিশ। পথিমধ্যে সাতক্ষীরাগামী বাস থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করে পুলিশ। তবে তার দেহ তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি।

আটক যুবক আউয়াল তার কাছে স্বর্ণের বারের কথা অস্বীকার করেন। তবে তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় পরবর্তীতে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেয়া হলে তিনি বিশেষ কায়দায় পরপর আটটি স্বর্ণের বার বের করে দেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় ওই স্বর্ণের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান ওসি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar