1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে নিহত-১; আটক-২ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে নিহত-১; আটক-২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে মাদক বিক্রির টাকা ভাগাভাগির সময় রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন গরুহাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৭টার দিকে স্থানীয় মাদক কারবারি রবিউল ইসলাম, তার সহযোগি গরুহাটা এলাকার রাঙ্গা মোল্যার ছেলে শহিদুল ইসলাম ওরফে ডেভিট ও মোহাম্মদ বাবুর ছেলে শাহিন হোসেনের মধ্যে ঝগড়া শুরু হয়। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে শুরু হওয়া ঝগড়ার এক পর্যায়ে ডেভিট ও শাহিন রবিউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ভি করার পর রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন বলেন, ছুরিকাঘাতে আহত রবিউল নামে এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

নিহত রবিউল ইসলাম উপজেলার বুইকরা গ্রামের গরুহাটা এলাকার মজিবর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী কোহিনুর বেগম জানান, আমার স্বামীকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাঙ্গা মোল্যা তার ছেলে ও ভাইপোকে দিয়ে খুন করিয়েছে। পুলিশ দুই খুনিকে আটক করেছে। আমি তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।

বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি মো.এমাদুল করিম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ হত্যাকান্ডে জড়িত থাকায় শহিদুল ইসলাম ডেভিট ও শাহিন নামের দুইজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar