1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে অনৈতিক কাজে জড়িত নারীর বিরুদ্ধে অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

অভয়নগরে অনৈতিক কাজে জড়িত নারীর বিরুদ্ধে অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে অনৈতিক কাজের সঙ্গে জড়িত জেসমিন বেগম ওরফে
পান্না (৪২) নামে এক নারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলার রাজঘাট ঘোড়াবটতলা এলাকাবাসীর গণস্বাক্ষর করা লিখিত অভিযোগ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হয়। অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন জেসমিন বেগম ওরফে পান্না।
লিখিত অভিযোগে বলা হয়েছে,ঘোড়াবটতলা এলাকার আতিয়ার শেখের মেয়ে জেসমিন বেগম ওরফে পান্না দীর্ঘদিন যাবত অনৈতিক কাজের সঙ্গে জড়িত। তার বাড়িতে বিভিন্ন এলাকার যুবতী মেয়েরা অবস্থান করে অনৈতিক কর্মকান্ড করে থাকে। এসব কর্মকান্ডের কারণে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এলাকায় বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এছাড়া অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডে ঝুঁকে নষ্ট হচ্ছে এলাকার কিশোর ও যুবসম্প্রদায়। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত জেসমিন বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক এলাকা থেকে উচ্ছেদের জন্য অভিযোগপত্রে জোর দাবি করা হয়েছে।

অভিযুক্ত জেসমিন বেগম ওরফে পান্না বলেন, গত ৬ আগস্ট থেকে এলাকার একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আমার বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। লাখ টাকা চাঁদাও দাবি করেছে। আমাকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার বিরুদ্ধে করা তাদের লিখিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভয়নগর থানার
ওসিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar