1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহেশপুর সীমান্ত থেকে ৪৬ স্বর্ণের বারসহ ২ জন আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

মহেশপুর সীমান্ত থেকে ৪৬ স্বর্ণের বারসহ ২ জন আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৪৭৮ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সামন্তা রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃত হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া রায়পুর গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে মো. আব্দুল কাদের মন্ডল (৬০) এবং রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল (৪৮)।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সামন্তা এলাকা দিয়ে কিছু চোরাকারবারী বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করবে। এ প্রেক্ষিতে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ সামন্তা বিওপি’র একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ রায়পুর গ্রামের মো. আলতাফ হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান করে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক বিকেল ৫টার দিকে দুইজন ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।
এ সময় চোরাকারবারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় সর্বমোট ৪৬টি স্বর্ণের ফ্লাটবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ৫ কেজি ৪৭৮ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য প্রায়- ৫ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২১০ টাকা।

বিজিবি জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar