প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর থানা হতে লুট হওয়া একটি পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। ১৯ শে নভেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যার নেতৃত্বে পুলিশের একটি টিম থানা সংলগ্ন মিঠা চন্ডিপুর গ্রামে শ্বশানঘাটার পাশে বাগান হতে তারাশ ৯ এম এম (ব্রাজিল) ম্যাগজিন বিহীন পিস্তলটি উদ্ধার করে। উদ্ধার অভিযানে ডিএসবি শ্যামনগর সুমন হোসেন ও রাসেল হোসেন উপস্থিত ছিলেন। তবে, এসময় কাউকে আটক করা যায়নি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাগান হতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট থানা হতে অস্ত্রটি লুট হয়েছিল বলে তিনি জানান।