1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
'ভিক্ষা করবো না' মুচলেকা দিয়ে হজে যেতে হবে পাকিস্তানীদের - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

‘ভিক্ষা করবো না’ মুচলেকা দিয়ে হজে যেতে হবে পাকিস্তানীদের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২২১ জন খবরটি পড়েছেন

সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি ঠেকাতে নিজ নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান। তীর্থযাত্রীর বেশে সৌদি আরবে গিয়ে যেন কেউ ভিক্ষা করতে না পারে তাই পাকিস্তান সরকার এবার নাগরিকদের কাছে মুচলেকা নিচ্ছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত বৃহস্পতিবারের সিয়াসাতের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব গত সেপ্টেম্বরে পাকিস্তানি ভিক্ষুকদের ধরতে অভিযান চালিয়েছে। এরপর দেশটি সতর্ক বার্তা দিয়েছে, ওমরাহ ও হজ ভিসায় রিয়াদে পাকিস্তানি ভিক্ষুক ভরে গেছে।

ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে এমন ভিসায় কোনো পাকিস্তানি যেন প্রবেশ করতে না পারে- তার কড়া বার্তা পাকিস্তানের ধর্মমন্ত্রণালয়কে দেয় সৌদি সরকার।
এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৌদির ডেপুটি-স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে, তারা ইতোমধ্যে ৪ হাজার ৩০০ ভিক্ষুককে ‘এক্সিট কন্ট্রোল’ লিস্টে পাঠিয়ে দিয়েছে।

এআরআই নিউজের রিপোর্টে বলা হয়েছে, তীর্থযাত্রীর বেশে সৌদি আরবে যেন কোনো ভিক্ষুক যেতে না পারে- এজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এর মধ্যে একটি হচ্ছে, তীর্থযাত্রীদের এখন সৌদি যাওয়ার আগে মুচলেকা দিতে হবে। অঙ্গীকার করতে হবে- তারা সৌদিতে যাওয়ার পর ভিক্ষাবৃত্তি করবে না।

এছাড়া তীর্থযাত্রীদের গ্রুপ আকারে সৌদিতে ভ্রমণ করতে হবে। এর মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে সহজেই কেউ জড়িয়ে পড়বে না বলে আশা পাকিস্তানের। যেসব ট্রাভেল এজেন্সি তীর্থযাত্রীদের সৌদি পাঠাবে তারাও একই ধরনের মুচলেকা নিবে। এটি করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া যেসব এজেন্সি এমন ভিক্ষুককে পাঠায় তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar