1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আত্মসমর্পণকৃত বনদস্যুদের পুনরায় সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

আত্মসমর্পণকৃত বনদস্যুদের পুনরায় সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২১৮ জন খবরটি পড়েছেন
ছবি।। আত্মসমর্পণকৃত বনদস্যুদের পুনরায় তৎপরতার প্রতিবাদে মানববন্ধন।

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আত্মসমর্পণকৃত বনদস্যুদের পুনরায় তৎপর হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫শে নভেম্বর সোমবার বেলা ১১টা থেকে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুন্দরবন পশ্চিম বনবিভাগের মৎস্যজীবিদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বনজীবি ও তাদের পরিবারসহ উপকূলীয় জনপদের নানা শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের উপর নির্ভরশীর মৎস্যজীবি আজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, মৎস্যজীবি আমজাদ হোসেন, ফজলুর রহমান, মোশারফ হোসেন, আব্দুস সাত্তার প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া বনজীবিরা বলেন গত আট/নয় সপ্তাহ ধরে সুন্দরবনে আবারও দস্যু তৎপরতা শুরু হয়েছে। ইতিপূর্বে র‌্যাব-এর হাতে অস্ত্র সমর্পন করে আত্মসমর্পণকারী মজনুসহ মিলন পাটোয়ারী ও আলিম নিজ নিজ বাহিনী নিয়ে সুন্দরবনে যাওয়া জেলেদের মুক্তিপনের জন্য অপহরণ করছে। প্রতি গোনে অসংখ্য জেলেকে জিম্মি করে মাথাপিছু ২০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা হচ্ছে। এমনকি মুক্তিপণের টাকা দিতে বিলম্বের কারনে জিম্মি জেলেদের গভীর বনের মধ্যে আটকে বেপরোয়া শাররীক নির্যাতন করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। 

দ্রুত সময়ের মধ্যে পুনরায় দস্যু তৎপরতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার মাধ্যমে নির্ভরশীল জেলেদের সুন্দরবনে যাতায়াত নির্বিঘে করতে তারা মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে নিরুপায় জেলে পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, র‍্যাব প্রধানসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, সম্প্রতি বনবিভাগের সহায়তায় বনদস্যুদের কবল থেকে জিম্মি ১০ জেলেকে উদ্ধার করা হয়। যথাযথ কতৃপক্ষের নিকট স্মারকলিপি পৌছে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনার পর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar