1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে পানির প্রজেক্ট দখল নিয়ে সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে পানির প্রজেক্ট দখল নিয়ে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীর দেওল গ্রামে পানির প্রজেক্ট দখল নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক বলেন, বিগত আওয়ামী দুঃশাসনের ত্রাসের রাজত্ব কায়েমকারী প্রভাবশালী কাশিমাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল কবির বাবুর নেতৃত্বে পানির প্লান্ট জবর দখল নেন। কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুল সরদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অর্থের বিনিময়ে আওয়ামীলীগ নেতা হামিদুল কবির বাবুকে বিএনপি বানানোর ষড়যন্ত্র করছে।

৫ আগস্ট পটপরিবর্তনের পর কাশিমাড়ি দেওল গ্রামে ২০১৩ সালে ফ্রেন্ডশিপ সংস্থা লিয়াকত আলী ও আখের আলীর নিজস্ব জমিতে সুপেয় পানির প্লান্ট নির্মাণ করেন। লিয়াকত আলী ও আখের আলীকে দেখভালের দায়িত্ব দেন এবং যাহা ২০২৪ সালের ৬ই আগস্ট পর্যন্ত চলমান থাকে। অর্থের বিনিময় ৭ আগস্ট ইউপি সদস্য হামিদুল কবির বাবুর নেতৃত্বে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর,কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুল হক সরদার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দলবল নিয়ে আখের আলীকে বেধড়ক মারপিট করে ওয়ার্ড আওয়ামীলীগ সহ সভাপতি হামিদুল কবির বাবুকে পানির প্লান্ট জবর দখল করে দেন।

হামিদুল কবির বাবু বিগত নির্বাচনে প্রকাশ্য আওয়ামীলীগনেতার পক্ষে ভোটের প্রচারনা করেন। দিনের বেলা বিএনপি সমর্থিত ভোটারদের ভোটপ্রদানে বাঁধা এবং মারধোর করেন এবং আওয়ামী দুঃশাাসনের সময় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা,পুলিশ দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ আদায় এর অভিযোগ আছে। ইউপি সদস্য বাবুর দোষ ত্রুটি ঢাকতে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক কে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন, বিএনপির দলে অনুপ্রবেশ করতে বিভিন্ন অপচেষ্টা করছে। এ সময় জমির প্লান্টের জমির মালিক লিয়াকত আলী সহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar