1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চৌগাছায় নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

চৌগাছায় নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

চৌগাছায় নিখোঁজ হওয়ার দু’দিন পর রাবিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার বাঘারদাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাবিয়া বেগম বাঘারদাড়ী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতের মেয়ে তানজিলা খাতুন (২২) জানান, ‘রোববার সন্ধ্যার পর মা একটি টর্চলাইট নিয়ে কাজের কথা বলতে প্রতিবেশী আশিকুর রহমানের বাড়িতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন দুপুরে তাজউদ্দীনের বাড়ির পাশ থেকে মায়ের ব্যবহৃত ওই টর্চলাইট ও জুতা উদ্ধার হয়। এরপর থেকে আমরা গ্রামের প্রতিটি বাড়িতে খোঁজাখুঁজির পর নিকটবর্তী আত্মীয়-স্বজনদের বাড়িতেও খবর নিতে থাকি। একপর্যায়ে মঙ্গলবার সকালে তাজউদ্দীনের বাড়ির ভেতর টিউবওয়েলের ময়লাযুক্ত পানির গর্তের ভেতর মায়ের লাশ দেখতে পাই। পরে স্থানীয়রা চৌগাছা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মায়ের লাশ উদ্ধার করে।’

নিহতের ছেলে আল আমিন হোসেন জানান, ‘আমার মাকে দীর্ঘদিন যাবৎ নানাভাবে উত্যক্ত করে আসছিল প্রতিবেশী তাজউদ্দীনের ছেলে তামিম হোসেন (২৫)। বিষয়টি নিয়ে সম্প্রতি আমাদের সাথে তার ঝগড়া-বিবাদও হয়। ঘটনার দিন মা বাড়ি থেকে বের হওয়ার পর সে তার পিছু নেয়। পূর্ব বিবাদের জের ধরে সেই এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। ঘটনার পর থেকে তামিম হোসেন পলাতক রয়েছে। মায়ের লাশের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূ মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar