1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার ১০ টি স্বর্ণের বার জব্দ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার ১০ টি স্বর্ণের বার জব্দ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ জন খবরটি পড়েছেন
ছবি প্রতিকী

যশোরের চুয়াডাঙ্গায় মাত্র ১ দিনের ব্যবধানে আবারো অভিযান চালিয়ে দেড় কোটি টাকার মূল্যের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ন বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বারাদী বিওপি এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে বলে খবর পায়। এ খবরের ভিত্তিতে কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান ও তার দল নিয়ে সীমান্তের আমবাগানে অবস্থান নেয়।

এ সময় বিজিবি সদস্যরা এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করা হয়। ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে এক কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

এ বিষয়ে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান দর্শনা থানায় মামলা করেন। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার ৮ ডিসেম্বর দর্শনা সীমান্ত এলাকা থেকে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের নয়টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar