1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় রপ্তানি যোগ্য চিংড়ির ওজন বাড়াতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে দুই লক্ষ্য টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (১০ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের ভ্রাম্যমান আদালতে সাবু, জেল পুশসহ ১২০ কেজি মাছ জব্দ করার পরে এই শাস্তি প্রদান করেন।

অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মাছ ব্যবসায়ী উত্তম কুমার খেজুরবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মৎস্য ব্যাবসায়ী জাহাঙ্গীর হোসেন সুজন।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাচের সেট সংলগ্ন এলাকায় সুজন ও উওম,পারুলিয়া মাছের ঘরে রপ্তানির পূর্বে গলগা চিংড়িতে সাবু, জেল জাতীয় দ্রব্য পুষ করে ওজন বাড়ানোর কাজ করে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এ বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ১১ টায় ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন দেবহাটা থানা কর্মকর্তা হযরত আলী,মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন,এস আই রিয়াজুল ইসলাম,পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু জামায়েত নেতা জিয়াউর রহমান জিয়া,নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী সাদেক হোসেন ছাড়াও বিভিন্ন মিডিয়াকর্মীরা।

অভিযান কালে চিংড়িতে পুষ করার সামগ্রী ও পুষ করা গলদা চিংড়ি মাছ জব্দ হয়। পরে অভিযুক্ত ব্যক্তিদেরকে আটক করে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। চিংড়ি মাছে পুষ করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের ২০২০) এর ৩১ এর ১ ধারায় তাদেরকে টাকা অর্থদন্ড করা হয়। সেই সাথে ওই ব্যক্তি ভবিষতে এমন কাজ করবেন না এই মর্মে অঙ্গিকার করেন ওই ব্যবসায়ী। এদিকে জব্দকৃত ১২ কারেট ১২০ কেজি মাছ ও পুষ কাজে ব্যবহৃত সামগ্রী জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে মাটিতে পুতে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান জানান, সাতক্ষীরা জেলার অন্যতম সম্পদ মৎস্য শিল্প। কিন্তু কিছু মানুষ অতি মুনাফার আশায় চিংড়ি মাছে অপদ্রব্য পুষ করে আসছেন। এতে এই জেলার মাছের সুনাম নষ্ট হচ্ছে। চিংড়ির সুনাম ফেরাতে এবং নিরাপদ মাছ রপ্তানির জন্য জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়। অপদ্রব্য মেশানোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar