1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর থানা থেকে লুট হওয়া গুলি ও শুটার গান উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগর থানা থেকে লুট হওয়া গুলি ও শুটার গান উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া ৬০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। ১১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামনগর পৌরসভার হায়বাতপুর গ্রামের ফুলতলায় জনৈক মনির হোসেনের বাড়ির সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে এসব গুলি ও শুটার গানটি উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় উদ্ধার অভিযান চালায় পুলিশ। এ সময় উক্ত স্থান থেকে চায়না রাইফেলের ৬০টি গুলি, এছাড়াও মামলার আলামতের একটি শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। পরে সেগুলো থানায় নিয়ে আসেন অভিযানে থাকা পুলিশ সদস্যরা।

গুলি ও পিস্তল উদ্ধারের বিষয়টি শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই দিন বিকেলে শ্যামনগর থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar