1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত,বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত,বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ জন খবরটি পড়েছেন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ
প্রতিকী ছবি

অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে বেপরোয়া এক ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বুধবার রাত নয়টার পর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের ফকিরবাগান এলাকায় নড়াইল-নওয়াপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত দুইজনের মধ্যে ইসমাইল বিশ্বাস (৪০) পুড়াখালী গ্রামের ফকিরবাগান এলাকার ইব্রাহিম বিশ্বাসের ছেলে। তিনি হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসায়ী ছিলেন। অপর নিহত মোটরসাইকেল চালক মহসিন মল্লিক (৩৬)। তিনি শংকরপাশা গ্রামের দাউদ মল্লিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার পর পুড়াখালী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে তারা বাড়ি ফেরার পথে নড়াইলগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক ও আরোহী মারা যান। এসময় উত্তেজিত জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়ে থাকা দূর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আধা ঘণ্টার চেষ্টায় ট্রাকের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম বলেন, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন ব্যবসায়ী ও আরেকজন মোটরসাইকেল চালক। আগুনে ক্ষতিগ্রস্থ ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar