প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লংঘনের দায়ে আশা ব্রিকস-২ নামীয় প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় অবস্থিত উক্ত প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কশিমনার(ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমান আদালতক পরিচালিত হয়। এসময় সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভ্রাম্যমান আদালতের প্রধান আব্দুল্লাহ আল রিফাত জানান বৃহস্পতিবার নুরনগর ইউনিয়নস্থ আশা-২ ইট ভাটাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টে সংশ্লিষ্ট ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৭ ধারা লঙ্ঘনে ১৭ ধারা মতে উল্লিখিত আইনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।