1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শাহজালালে যাত্রীর পেট থেকে ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবা উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শাহজালালে যাত্রীর পেট থেকে ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ জন খবরটি পড়েছেন

হযরত শাহজালাল বিমানবন্দরে পলাশ (২৮) নামে এক যাত্রীর পেট থেকে ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি শিহাব কায়সার খান।

এপিবিন জানায়, সোমবার রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে পলাশ ঢাকা আসেন। এসময় তাকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার পেটে বিপুল ইয়াবা রয়েছে বলে জানায়। এরপর তাকে এপিবিএন অফিসে নিয়ে আসা হলে এয়ারপোর্টের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করেন। তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে। সবশেষে গতকাল মঙ্গলবার ভোর রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কাজের মাধ্যমে কালো রংয়ের কসটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খোলা হলে ৭৮টি পোটলা থেকে ৩ হাজার ৫৮৮ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক হওয়া পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান ঢাকা মেইলকে বলেন, পলাশকে আমরা সোমবার আটক করলেও গতকাল তার পেটে থাকা ইয়াবাগুলো বের করতে সক্ষম হয়েছি। এসব কাজ করতেই ভোর হয়ে গেছে। ফলে আজ বুধবার এ বিষয়ে বিরুদ্ধে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar