1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে পুলিশের অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শ্যামনগরে পুলিশের অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে থানা পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরী তারাস ব্রান্ডের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ২১শে ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সন্নিকটস্থ কাঁচড়াহাটী এলাকার একটি সমাধিস্থলের পাশ থেকে নাইন এমএম ক্যাটাগরির উক্ত পিস্তল উদ্ধার করা হয়। ঝোঁপের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর অপরাপর মালামালের সাথে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। ইতিপূর্বে অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের নেতৃত্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পরিত্যক্ত ব্যাগের খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মোঃ ওমর মিয়াকে নিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। আরও অন্তত সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন(জমাকৃত) অস্ত্র বাইরে রয়েছে বলেও তিনি জানান। লুন্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষনা দেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar