1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে নির্যাতিত কিশোরকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা,আটক ২ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

ফরিদপুরে নির্যাতিত কিশোরকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা,আটক ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ জন খবরটি পড়েছেন

ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নাম এক. কিশোরকে নির্যাতন করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামি সিফাত মোল্যাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ এর সদস্যরা । আসামি সিফাত(২৪) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। অপর আসামি সজল শেখ (১৯) সে মৃগী গ্রামের আসাদ শেখের ছেলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার ( ২০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
এর আগে বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাপস কর্মকার জানান, কিশোরকে জ্যান্ত কবরের ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে র‍্যাব-১ এর সহযোগিতায় গাজীপুরের সফিপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে কিশোর জিহাদকে নির্যাতন করে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা চালায় একটি কিশোর গ্যাং। জিহাদ পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। যে ভিডিওতে মাটি খুড়ার দৃশ্যসহ নির্মমতার দৃশ্য ফুটে ওঠে। ঘটনার পরে ওই কিশোর জিহাদের বাবা কোতয়ালী থানায় ৬ জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar