1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জীবননগর সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের ৪ টি স্বর্ণের বার উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

জীবননগর সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের ৪ টি স্বর্ণের বার উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের টাকা মূল্যের ১ কেজি ১৯৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার সময় মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, একজন চোরাকারবারি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে জীবননগর গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে যাবেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/১ এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের আশকার মন্ডলের আমবাগানের ভেতরে অবস্থান নেয়। দুপুর পৌনে ২টার দিকে একজন চোরাকারবারী বাইসাইকেলযোগে আম বাগানের ভেতর দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি বাইসাইকেল ফেলে দৌড়ে বাগানের ভেতর দিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধার স্বর্ণের ওজন এক কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম। যার মূল্য প্রায় এককোটি ৩৪ লাখ টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar