1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ জন খবরটি পড়েছেন

নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে, রোববার দিবাগত রাতে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (৩৩) একই গ্রামের সায়েদুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। গ্রেপ্তার স্ত্রীর নাম লিমা আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে লিমার সাথে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী ইসমাইলের। এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেন। রোববার দিবাগত রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।

এসময় ইসমাইল স্ত্রী লিমার সাথে বিদেশ থেকে পাঠােনা টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, ওই জের ধরে অভিযুক্ত লিমা আক্তার স্বামী ইসমাইল হোসেনকে নিজে বা অন্য কারো সহায়তায় শ্বাসরুদ্ধ অথবা মাথায় আঘাত করে হত্যা করে। কিন্তু ভিকটিমের পরিবারকে স্ত্রী লিমা জানায় স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) লাশ দাফনের আগে গোসল করানোর সময় গলায় কালো আঘাতের চিহৃ দেখা যায়। এতে মৃত্যুর বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। দেশ টিভি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar