1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বড়দিন উদযাপন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

বাঘারপাড়ায় বড়দিন উদযাপন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ যশোরের বাঘারপাড়ায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয়েছে। উপজেলার ঢেপখালী চার্চ অব দ্যা ন্যাজারীণ ইন্টারন্যাশনাল’র উদ্যোগে দিনটি উদযাপন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের কার্যক্রম শুরু হয়। আয়োজন করা হয় সংগীতানুষ্ঠানের। ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে এ সময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আগতরা মেতে ওঠেন আনন্দে। দুপুরে যীশুর আগমনের কাহিনী বা জীবনী নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢেপখালী চার্চ অব দ্যা ন্যাজারীণ ইন্টারন্যাশনাল’র সভাপতি রেভা উত্তম কুমার মন্ডল। এতে প্রধান আলোচক ছিলেন পালক সুশান্ত মন্ডল। প্রধান বক্তা ছিলেন পালক তাইজুল মোড়ল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন, এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল, এসআই সালাউদ্দিন, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক রাকিব হাসান ও কোষাধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন রেভা দিগন্ত মন্ডল, মাধবী মন্ডল, অনিক বিশ্বাসসহ অনেকে। শেষে কেক কেটে বড় দিন উৎসব উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরাসহ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar