1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাদপন্থীদের বিরুদ্ধে দেবহাটা উলামা পরিষদ ও তৌহিদী জনতার মানববন্ধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

সাদপন্থীদের বিরুদ্ধে দেবহাটা উলামা পরিষদ ও তৌহিদী জনতার মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে, দেবহাটা উলামা পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পারুলিয়া বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানববন্ধনে ক্বারি ফজলুল হক আমিনীর পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আব্দুস সবুর, মাওলানা আশরাফ হোসেন, মাওলানা আব্দুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, ঢাকা টঙ্গীর ময়দানে তাবলীগের সহস্রাধিক সাথী ও উলামায়ে কেরামের উপস্থিতে বিশ্ব ইজতিমা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে যখন তারা ঘুমিয়েছিলেন, তখন গত ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার ভোররাতে তাদের উপর নৃশংস আক্রমণ করে দিল্লির মৌলভি সাদের অনুসারী সন্ত্রাসী উগ্র বেদআতি গোষ্ঠী। এ সময় তারা রামদা, ছুরিসহ বিভিন্ন রকম দেশি-বিদেশি ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। তাদের আঘাতে এখন পর্যন্ত অন্তত চারজন সাথী শহীদ হয়েছেন, বলে পত্রিকায় এসেছে। শত শত সাথী মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছেন। যাদের অনেকের অবস্থা আশংকাজনক। ইতোমধ্যে হামলাকারীদের বিরুদ্ধে টঙ্গীসহ দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে।

সাদপন্থীদের এই বর্বরতা ও নৃশংসতা নতুন নয়। এর আগেও তারা ২০১৮ সালের ১ ডিসেম্বর ইজতিমা ময়দানে মেহনতরত সাথীদের ওপর এমন নারকীয় তাণ্ডব চালিয়ে হাজার হাজার সাথী, বয়োবৃদ্ধ মুরুব্বি, আলেম ও মাদরাসা ছাত্রদের হতাহত করেছিল। কারবালার মতো রক্তের স্রোতে ভিজে গিয়েছিল ইজতিমা ময়দান। তবে আশ্চর্য হলেও সত্য যে, সদ্য বিদায়ী স্বৈরশাসকের সাথে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ঘনিষ্ঠতা থাকার কারণে সেই ঘটনার আজও কোনো সুষ্ঠু বিচার হয়নি। তাদের এ জাতীয় বর্বরতা দেশ-বিদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মনে ঘৃণার স্রিইষ্টি করে। তাই তাবলীগের নামে সাদপন্থীদের এ জাতীয় সন্ত্রাসী কর্মকান্ড আমাদের বাংলাদেশে কিছুতেই চলতে দেয়া যায় না। তাবলীগের এ মহান কাজের সূচনা উলামায়ে কেরামের মাধ্যমেই হয়েছিল। তাই ভবিষ্যতেও আলেমদের তত্ত্বাবধানের বাইরে এই মহান কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। আলেমদের বাদ দিয়ে এই কাজ পরিচালনা করলে গুমরাহি সৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। যার প্রমাণ, সাদপন্থীদের সাম্প্রতিক অপতৎপরতা ও নৃশংসতা। তাই উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার পক্ষ থেকে আবেদন এই যে, আজ থেকে উগ্রবাদী সাদপন্থীরা তাবলীগের নামে সাতক্ষীরা জেলা-সহ সারা দেশের কোনো মসজিদে ও মারকাযে তাদের কোনো ধরনের কার্যক্রম যেন চালাতে না পারে। এ ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সকলের সজাগ দৃষ্টি ও সর্বোচ্চ প্রতিরোধী ভূমিকা পালন করা ঈমানী দায়িত্ব।

এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুকতি আব্দুল হালিম, মুকতি কামালনূদ্দিন মুকতি আবু সাঈদ, মুকতি শহিদুল ইসলাম মুকতি হারুনূ রশিদ, কারি শরিফুল ইসলাম টুটুল কারি আবু নাঈম, কারি জামিনূর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar