1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

মটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ জন খবরটি পড়েছেন
ছবি।। চোরাই মটর সাইকেলসহ বাক্কার বাহিনীর দ্বিতীয় প্রধান রাশিদুল-বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা) । সাতক্ষীরার শ্যামনগরে আন্তঃজেলা মটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য রাশিদুল ইসলাম(৩৭)কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার চুনা ব্রিজ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। শ্যামনগর-সাতক্ষীরা-যশোর এলাকার শীর্ষ মটর সাইকেল চোর সিন্ডিকেট বাক্কার বাহিনীর দ্বিতীয় প্রধান রাশিদুল উপজেলার বংশীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। এসময় তার নিকট থেকে একটি চোরাই ডিসকভার ১২৫ সিসি মটর সাইকেল উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে একটি মটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে। জ্বালানী শেষ হয়ে যাওয়ার কারনে চুনা ব্রিজ এলাকায় পৌছে মটর সাইকেলটি বন্ধ হলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে তাকে উদ্ধার করে। মটর সাইকেল মালিক মোহাম্মদ আলীর দায়েরকৃত মটর সাইকেল চুরির মামলায় শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাশিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর, যশোর, চুয়াডাঙা, খুলনার ও সিরাজগঞ্জে মটর সাইকেল চুরির ১০টি মামলা রয়েছে। জামিন নিয়ে বাইরে এসে রাশিদুল ও তার লোকজন একই অপকর্মে জড়িত হয় বলেও তিনি জানান। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar