1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে। গ্রাম আদালত ব্যবস্থাপনার সমন্বয়কারী রেবেকা সুলতানার সঞ্চালনায়, উপস্থিত ছিলেন দেবহাটা থানার এস আইআদনানবীন আজাদ, দেবহাটা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পারুলিয়া ইউ পি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়াউর রহমান, উপজেলা সমাজ সেবা  কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম,নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন,দেবহাটা প্রেসক্লাবের  সভাপতি মীর খাইরুল আলম,সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি  উজ্জ্বল,দেবহাটা রিপোর্টার্স সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান, মাধবী মন্ডল, উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা ও টাউনশ্রীপুর বিজিবির কোম্পানি কমান্ডার প্রমুখ।

সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি আসাদুজ্জমান বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে অতিদ্রুত বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব। এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণে সচেতন হওয়া  সাথে সাথে  দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে। একই সাথে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সকল সরকারি দপ্তর ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের প্রচার-প্রচারণা ও সহযোগীতা করতে হবে। তিনি আরও বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষদের জানাতে হবে এবং সাধারণ জনগন যেন গ্রাম আদালতে সঠিক বিচার পায় সেজন্য উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar