
সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ইট ভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা এলাকায় অবস্থিত এইচডি ব্রিকস ও এমবি ব্রিকস নামীয় ইট ভাটা দু’টিকে উক্ত জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ রিফাত উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুর ইসলাম।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নির্বাহী ম্যাজষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান উক্ত দু’টি ইট ভাটায় জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা লংঘনের দায়ে এইচডি ব্রিকসকে ১ লাখ ও এমবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান নীতিমালা মেনে ইট ভাটা পরিচালনা করতে হবে। কৃষির জমির মাটি কেটে ইট ভাটার কাজে ব্যবহারসহ কাঠ পোড়ানোর মত অপরাধ করলে যথাযথ অঅইনগত ব্যবস্থা নেয়া হবে।