1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠে মুসল্লি ও ভক্তদের অবস্থান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠে মুসল্লি ও ভক্তদের অবস্থান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (১৮ জানুয়ারি) তার এই মাহফিলকে ঘিরে শুক্রবার রাতেই মাহফিলের মূল মাঠে কম্বল, চাদর নিয়ে অবস্থান নিয়েছেন মুসল্লি ও ভক্তরা ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাহফিলে কমপক্ষে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে দাবি করেছেন প্রধান আয়োজক ও মাহফিলের সভাপতি আব্দুল হাকিম।

শুক্রবার রাতে সরেজমিনে দেখা গেছে, মাহফিলের মূল মাঠে কম্বল, চাদর নিয়ে দূরের লোকজন অবস্থান নিয়েছেন। তারা রাতে মাঠে রাতযাপন করে শনিবার আজহারীর ওয়াজ শুনে বাড়ি যাবেন।

মাহফিল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আনসার, পুলিশ, স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী টহল রয়েছে।
জানা গেছে, লালমনিরহাট পৌঁছার পর শনিবার জোহরের নামাজ শেষে বয়ান শুরু করবেন আজহারী। সন্ধ্যার আগেই শেষ করে চলে যাবেন।

ইসলামিক সোসাইটি লালমনিরহাট নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য চারটি মাঠ প্রস্তুত করছে। জেলার সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে করা হচ্ছে মূল মঞ্চ। এ ছাড়াও কালেক্টরেট, সিপি স্কুল মাঠ ও নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়াম মাঠ। এলইডি স্ক্রিনের মাধ্যমে অন্য মাঠগুলোতে প্রচার করা হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন ব্যবসায়ী আব্দুল হাকিম। জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শুনতে পারবেন মানুষ।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ হাজার। বাংলাট্রিবিউন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar