1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট চাই – যশোরে পর্দানশীন নারীদের মানববন্ধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট চাই – যশোরে পর্দানশীন নারীদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ে চেহারার পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালুর দাবিতে যশোরে মানববন্ধন করেছেন পর্দানশীন নারীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন।

মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। তারা দাবি করেন, পরিচয় যাচাইয়ে তাদের জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে, যা তাদের ধর্মীয় ও ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।

পর্দানশীন মহিলা আনজুমান যশোরের সভাপতি মুছাম্মাৎ আনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক রাজিয়াতুন্নেসার নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, শুধুমাত্র পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, গত ১৬ বছর ধরে অনেক পর্দানশীন নারী এনআইডি থেকে বঞ্চিত হয়েছেন এবং শিক্ষাক্ষেত্রেও নানা রকম বৈষম্যের সম্মুখীন হচ্ছেন।

তারা আরও বলেন, পরিচয় শনাক্তের জন্য চেহারা ও ছবি মেলানোর পুরনো পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই বাধ্যতামূলক করতে হবে। এছাড়া, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী নিশ্চিত করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, পরিচয় শনাক্তের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন ও সামাজিক সংবেদনশীলতা বিবেচনায় আনলে এই সমস্যার সমাধান সম্ভব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar