1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদি আরবে দেখা গেল রমজানের চাঁদ, শনিবার থেকে রোজা শুরু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সৌদি আরবে দেখা গেল রমজানের চাঁদ, শনিবার থেকে রোজা শুরু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে মেঘ থাকায় চাঁদ দেখতে কিছুটা দেরি হয়। এরপর চাঁদ দেখা গেলে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়। আজ থেকে দেশটিতে এশার নামাজের পর তারাবিহ শুরু হবে।

এর আগে মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে আগামী রোববার থেকে রমজান শুরু হবে বলে ঘোষণা দেয় দেশগুলোর সরকার। অস্ট্রেলিয়া ও ওমানে রমজান শুরু হচ্ছে শনিবার থেকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। আগামীকাল শনিবার বাংলাদেশের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ছয়টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar