1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামিকাল পবিত্র রমজান শুরু - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

আগামিকাল পবিত্র রমজান শুরু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। আজ শনিবার (১ মার্চ) রাতে তারাবির নামাজ শুরু হবে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে লোকজন রমজান মাসের চাঁদ দেখেছেন বলে খবর পাওয়া যায়। মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সভায় ১৪৪৬ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

তিনি আরও বলেন, এমতাবস্থায় আগামী ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোববার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সেই প্রেক্ষিতে আগামী ২৬ রমজান ১৪৪৬ হিজরি, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ।রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদতে কাটান সারা বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলমান। মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর বিশেষ অনুকম্পার মাস রমজান। তাই এই রমজান মাসে ত্যাগ ও সংযমের চর্চা করে খোদার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকেন মুসলিম উম্মাহ।

এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ওপর কোরআন শরিফ নাজিল হয়। রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের ৫টি মূল ভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ।

হাজার বছর ধরে সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন সম্পর্কে নিশ্চিত হয়ে আসছে সারা বিশ্বের মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে সূচিত হয় রমজান মাস। তারাবির নামাজও পড়া শুরু হয় সেদিন থেকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X