1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১ টাকায় পেটপুরে ইফতার, খুশি নিম্ন আয়ের মানুষ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

১ টাকায় পেটপুরে ইফতার, খুশি নিম্ন আয়ের মানুষ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

বগুড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বগুড়ায় রমজান মাসে অসহায় ও দুস্থদের জন্য মাত্র ১ টাকায় ইফতার বিক্রির এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একদল তরুণ। ‘আত্ম-মানবতায় সমাজ গড়ি, দানে নয় নিজের টাকায় ইফতার করি’ স্লোগানে শহরের সাতমাথায় প্রতিদিন বিকেল ৫টার পর ২০০ জনের বেশি মানুষের জন্য ইফতার নিয়ে হাজির হচ্ছেন তারা।

‘লাইফ লাইন’ ব্যানারে এই কার্যক্রমের উদ্যোক্তা আহসান হাবিব সেলিম জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অসহায় মানুষদের কথা চিন্তা করে গত বছর থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন। গত বছর নিজের ক্যামেরা বিক্রি করে এই কার্যক্রম শুরু করলেও, এ বছর বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় তারা রমজান মাসজুড়ে এই কার্যক্রম চালাচ্ছেন।

১ টাকায় ইফতার পেয়ে খুশি রিকশাচালক, ভিখারি ও অন্যান্য নিম্ন আয়ের মানুষ। তারা জানান, এই উদ্যোগের ফলে তাদের ইফতারের চিন্তা দূর হয়েছে।

সুশীল সমাজের প্রতিনিধিরা এই তরুণদের উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar