1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামীকাল রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

আগামীকাল রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০০ জন খবরটি পড়েছেন

সৌদি আরবে আজ শনিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সৌদি গেজেট জানিয়েছে। আগামীকাল রোববার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।
সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) আজ সন্ধ্যায় জানান, আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট।

আজ সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এরপর আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট। কাল সকালে দেশজুড়ে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশে সোমবার ঈদ উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। উৎস – প্রথম আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar