1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরীফে ঈদুল ফিতর উদযাপিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

গৌরীপুরে সুরেশ্বর দরবার শরীফে ঈদুল ফিতর উদযাপিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় দরবার শরীফে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ ইব্রাহীম শেখ। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মোনাজাত করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুরেশ্বর দরবার শরীফের খাদেম মোঃ সেকান্দর আলী সুরেশ্বরী বলেন, সুরেশ্বর দরবার শরীফে বিশ্বের বিভিন্ন মুসলিম উম্মাহ’র সাথে মিল রেখে ও চন্দ্র মাসের হিসাব অনুযায়ী সাওয়াল মাসের প্রথম দিনে ঈদ-উল ফিতর উদযাপন ও ঈদের জামাত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
ইমাম মাওলানা মোঃ ইব্রাহীম শেখ বলেন, আমরা মূলত চাঁদ দেখে রোজা রাখি, রোজা ছেড়ে দিই, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। অনেক সময় দেখা যায় সৌদি আরবের সাথে ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সাথে মিলে যায়।

প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নুরমহল সুরেশ্বর দরবার শরীফ ( সুরেশ্বর দরবার শরীফের একটি শাখা প্রতিষ্ঠান) অবস্থিত। এখানকার অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোযা রাখে এবং  সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা উদযাপন করে।

মহিলারা পৃথক জামাতে নামাজ আদায় করেন। সুরেশ্বরের মুরীদান ভক্তরা দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য হাজির হন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শতাধিক মানুষ এ জামাতে অংশগ্রহণ করেন। নামাজের শেষে সকলের জন্য তোবারক বা খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar