1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আগাম ঈদ উদযাপন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আগাম ঈদ উদযাপন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের শেরপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ কয়েকটি জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এসব অঞ্চলের শতাধিক গ্রামের মুসল্লিরা আগাম ঈদের নামাজ আদায় করেন এবং উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেন।

শেরপুরের সাতটি গ্রামে সকাল ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে ২০০-২৫০ মুসল্লি অংশ নেন। নারী মুসল্লিরাও পর্দার ভেতরে নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা প্রীতিভোজে অংশ নেন। স্থানীয়দের দাবি, কয়েক বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করছেন এবং প্রতি বছর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে।

লক্ষ্মীপুরের ১১টি গ্রামেও সৌদির সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করা হয়েছে। জেলার রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। রামগঞ্জের ৪টি ও রায়পুরের ১টি মসজিদেও ঈদের নামাজ আদায় করা হয়। প্রায় ১,০০০ মুসল্লি নামাজে অংশ নেন। তারা মাওলানা ইসহাক (রা.)-এর অনুসারী এবং গত ৪১ বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

সবচেয়ে বেশি মানুষ আগাম ঈদ উদযাপন করেছে পটুয়াখালীর কলাপাড়াসহ ২২টি গ্রামে। সেখানে প্রায় ২৫,০০০ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। সকাল পৌনে ৯টায় জেলার কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকায় মোট ২২টি জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা জানান, তারা এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী এবং প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে আসছেন।

দেশের এসব অঞ্চলে ঈদের দিন সকাল থেকে উৎসবের আমেজ বিরাজ করছিল। মুসল্লিরা নতুন পোশাকে ঈদের নামাজ আদায় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar