1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামের বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

কুড়িগ্রামের বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৫০ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম। সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের কয়েকটি গ্রামে আজ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতরের জামাত অনিুষ্ঠিত হয়েছে। জেলার ৫টি উপজেলার ৫টি গ্রামে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ, শিশু-কিশোর ঈদের নামাজ আদায় করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এদিন সকাল ৯টায় জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা ও ছিট পাইকের ছড়া গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করে। এ ছাড়া ঈদের নামাজ আদায় করেন ফুলবাড়ি উপজেলা সদর ইউনিয়নের মাঝিটারী, রাজিবপুর উপজেলার করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা মাঠ, চিলমারী উপজেলার অস্টমীরচর ইউনিয়নের হাজিপাড়া দারুসুন্নাহ মাদ্রাসা ও ইতিম খানা ঈদগা মাঠ এবং রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

ভূরুঙ্গামারীর পাইকডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত ঈদের নামাজের ঈমাম সাইফুল ইসলাম বলেন, আমরা চাঁদ দেখে সিয়াম শুরু করি এবং চাঁদ দেখে সিয়াম শেষ করে ঈদ পালন করে থাকি। পৃথিবীর যে কোনো যায়গায় চাঁদ উঠলেই হলো। দুটি নিয়ম চালু আছে চাঁদ দেখা অথবা চাঁদ ওঠার খবর শোনা। আমরা চাঁদ ওঠার সম্পর্কের সঙ্গে রোজা ও ঈদ পালন করে আসছি।

রজিপুর করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নামাজের ইমাম আব্দুল হাকিম জানান, প্রতি বছরের মতো এবারও সুন্দর পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আদায় সম্পন্ন হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar