1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গফরগাঁওয়ে ঈদগাহের ইমাম নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি, জামাত স্থগিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

গফরগাঁওয়ে ঈদগাহের ইমাম নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি, জামাত স্থগিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৯২ জন খবরটি পড়েছেন

গফরগাঁও প্রতিনিধি। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন ঈদগাহে ঈদুল ফিতরের জামাত স্থগিত করেছে প্রশাসন। ইমামকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার জেরে রোববার সন্ধ্যা ৬টা থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ঈদগাহে ইমামতি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সার্বিক নিরাপত্তা বিবেচনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ঈদের জামাত স্থগিত করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, আতশবাজি, পটকা ফোটানো, মাইকিং বা শব্দযন্ত্রের ব্যবহার এবং পাঁচজনের বেশি মানুষের একত্রিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী নামের এক ইমাম দীর্ঘ ১৭ বছর ধরে লামকাইন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করে আসছিলেন। তবে একটি পক্ষ তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাকে ইমামতির দায়িত্ব থেকে অপসারণের দাবি জানায়। অপর পক্ষ ইমাম মোহাম্মদ আলীকে বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। দুই পক্ষের টানাপোড়েনের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে। তবে তা ব্যর্থ হওয়ায় ঈদগাহে জামাত স্থগিত করা হয়।

ইউএনও আবদুল্লাহ-আল-মামুন বলেন, “উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান না আসায় ঈদগাহে ঈদের জামাত বন্ধ রাখা হয়েছে। তবে আশপাশের মসজিদগুলোতে ঈদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar