1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশে ঈদুল আজহা ৭ বা ৮ জুন হতে পারে - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

বাংলাদেশে ঈদুল আজহা ৭ বা ৮ জুন হতে পারে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২০৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে এবারের ঈদুল আজহা ৭ বা ৮ জুন উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ পূর্বাভাস দিয়েছে যে, আগামী ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হবে।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে। যদি এই পূর্বাভাস অনুযায়ী চাঁদ দেখা যায়, তবে ৫ জুন হবে পবিত্র হজের গুরুত্বপূর্ণ দিন—আরাফাতের দিন। এর পরদিন ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে।

তবে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে মধ্যপ্রাচ্যে ঈদ হবে ৭ জুন। যেহেতু বাংলাদেশ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করে, তাই দেশের মানুষ ৭ অথবা ৮ জুন ঈদুল আজহা পালন করতে পারেন।

বাংলাদেশে এবারের ঈদুল ফিতর উদযাপিত হয়েছে ৩১ মার্চ। এখন মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহার অপেক্ষা। (সূত্র: গালফ নিউজ)

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar