1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতের অন্ধকারে নারকীয় কাণ্ড, হাতুড়ি ও রড দিয়ে পেটানো হলো কৃষককে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

রাতের অন্ধকারে নারকীয় কাণ্ড, হাতুড়ি ও রড দিয়ে পেটানো হলো কৃষককে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

ফরিদপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের সালথায় পূর্ব বিরোধের জেরে মোশাররফ হোসেন (৪০) নামে এক কৃষককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের নারায়নপুর মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত মোশাররফ নারায়নপুর গ্রামের সাহেদ মাতুব্বরের ছেলে এবং বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মোশাররফের পরিবারের অভিযোগ, স্থানীয় জাহিদ মাতুব্বর ও রফিক মাতুব্বর বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে জাহিদ মাতুব্বরের কয়েকজন সমর্থক, যাদের মধ্যে নাহিদ নামের একজন ছিলেন, অতর্কিতভাবে মোশাররফের ওপর হামলা চালায়। তারা হাতুড়ি ও লোহার রড দিয়ে মোশাররফকে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তবে অভিযোগের বিষয়ে জাহিদ মাতুব্বর দাবি করেছেন যে তিনি নারায়নপুরের ওই ঘটনার কিছুই জানেন না এবং মোশাররফ নামের কাউকে চেনেন না।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এই ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar