1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেনসিডিল পাচারের সময় হাতেনাতে গ্রেফতার ৩ ভারতীয় - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

ফেনসিডিল পাচারের সময় হাতেনাতে গ্রেফতার ৩ ভারতীয়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৪ জন খবরটি পড়েছেন

কুষ্টিয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ৬৯ বোতল ফেনসিডিলসহ তিন ভারতীয় মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানায়। আটককৃত তিনজন ভারতীয় নাগরিক হলেন মুর্শিদাবাদের মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫) এবং মো. বাপন মন্ডল (৩২)।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার চরচিলমারী এলাকার ৮৪/২ সীমান্ত পিলারের কাছে ডিগ্রিরচর গ্রামে মো. মহেশ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে ৬৯ বোতল ফেনসিডিলসহ ওই তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তবে এ সময় বাড়ির মালিক নিজাম মন্ডল (৪৫) এবং মো. শরিফ মন্ডল (২৫) নামে দুই বাংলাদেশি পালিয়ে যান।

এছাড়াও বিজিবি জানায়, পৃথক অভিযানে উপজেলার হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে আরও জানানো হয়েছে, আটক ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে সংরক্ষণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar