1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে নিহত ২ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে নিহত ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন

দিনাজপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বিকেল সাড়ে তিনটায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়নগর বাজারে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার বারাইপাড়া গ্রামের আফসার আলীর ছেলে ভ্যানচালক আইয়ুব আলী (৫৫) এবং একই উপজেলার গড়পিংলাই গ্রামের মইজ উদ্দিনের ছেলে ভ্যানের যাত্রী ইয়াকিন আলী (৫০)।

প্রত্যক্ষদর্শী জয়নগর বাজারের এক হোটেল মালিক জয়নাল আবদীন জানান, আইয়ুব আলী খড়ি বোঝাই ভ্যানে করে যাত্রী ইয়াকিন আলীকে নিয়ে জয়নগর বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের নূর আলমের কীটনাশকের দোকানের সামনে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা মারে। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।

দুর্ঘটনার ফলে ভ্যানের যাত্রী ইয়াকিন আলী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক আইয়ুব আলীকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

ওসি একেএম খন্দকার মহিব্বুল জানিয়েছেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar