1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় অপহরণ করে বিষ প্রয়োগ ও ছুরিকাঘাতে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শরণখোলায় অপহরণ করে বিষ প্রয়োগ ও ছুরিকাঘাতে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্ত কর্তৃক অপহরণ  করে বিষ প্রয়োগ ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করা বিএনপি কর্মী এনায়েত হোসেন পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন  অবস্থায় গত শক্রবার(২৫ এপ্রিল) রাত ৯ টায়  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  মৃত্যুবরণ করেন। ২০শে এপ্রিল সন্ধ্যায় উপজেলার সোনাতলা গ্রামের নিজ বাড়ি থেকে বেড় হয়ে নিখোঁজ হয় এনায়েত। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ঘটনায় নিয়তের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে শরণখোলা থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। 

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে   জানা যায়, উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার জোমাদ্দারের পুত্র এনায়েত জোমাদ্দার (৪০) গত ২০ এপ্রিল সন্ধ্যায়  বাড়ি থেকে বেড় হয় নিখোঁজ হয়। পরদিন ২১ এপ্রিল সকালে প্রতিবেশী আলকাজ জোমাদ্দার এর বাড়ির পুকুরপাশ থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এসময় কর্তব্যরত  চিকিৎসক জানায় তার মুখে বিষ প্রয়োগ করা হয়েছে এবং পেটে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এতে তিনি গুরুতর রকম হয় এবং রক্তক্ষরণ হয়েছে। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্ররেণ করে। সেখানে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় ২৫ শে এপ্রিল রাত ৯ টায় মৃত্যুবরণ করেন এনায়েত। এ বিষয়ে এনায়েতের স্ত্রী আকলিমা বেগম বলেন, তার স্বামীকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে  অপহরণ করে এ ঘটনা ঘটিয়েছে। তিনি প্রশাসনের কাছে  সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে এলাকাবাসী জানায় তিনি বিএনপি’র কর্মী ছিলেন। 

এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, এ ঘটনায় এনায়েতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত চলছে পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে তিনি মন্তব্য করেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar