1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।। শনিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, সহযোগী এবং সংশ্লিষ্ট মামলাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান নয়ন (৪৮), শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. জোবেদ আলী (৫৮), রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. নুরনবী উজ্জ্বল (৪৫), বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুল ইসলাম মাসুদ (৩২), একই ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মিজানুর রহমান (৪২), ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা (৫২), চিলমারী উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মো. মমিনুল ইসলাম (৪০), ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সদস্য ও ওয়ার্ড মেম্বার মো. রফিকুল ইসলাম রিপন (৪৫), সোনাহাট ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ইব্রাহিম (৪০), রৌমারী উপজেলার আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম (৬০), কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মজিদ মিঠু (৫০), উলিপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম (৫২), রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম (৩৫), নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রায়হান ব্যাপারী (২৬), ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার (৩৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ডিবি মোঃ বজলার রহমান জানান, ৯ মে রাত থেকে দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar