1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাভারনে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘণ্টা রেল বন্ধ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

নাভারনে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘণ্টা রেল বন্ধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের নাভারনে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল খুলনা-যশোর-বেনাপোল রেলরুটে ট্রেন চলাচল।

রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে নাভারনের সাতক্ষীরা মহাসড়কের একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলক্রসিংটিতে কোনো গেটম্যান বা সতর্কতা সংকেত ছিল না। ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা দেয়।

সংঘর্ষে ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) গুরুতর আহত হন। আহত হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালকের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ট্রেনের ইঞ্জিন মেরামতের কাজ এখনো চলছে। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫:৩০টায় ছাড়ার কথা থাকলেও উদ্ধার কাজে বিলম্ব হওয়ায় ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar