1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ধানবোঝাই ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

ধানবোঝাই ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি। যশোর-বেনাপোল মহাসড়কে ধানবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (১১ মে) সকালে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত ইসমাইল বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে যশোরগামী ধানবোঝাই একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ইসমাইল ছিটকে পড়ে গুরুতর আহত হন। বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নাভারন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান জানান, তারা হাসপাতালে গিয়ে মরদেহ পেয়েছেন, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, “দুর্ঘটনায় নিহত ইসমাইল বেনাপোলের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। ধানবোঝাই ট্রাক্টরটি আটক করা হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar