1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে পূর্বপরিকল্পিত হামলায় নিহত সুমন, জহিরুল গ্রেফতার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

বেনাপোলে পূর্বপরিকল্পিত হামলায় নিহত সুমন, জহিরুল গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯৩ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি। যশোরের বেনাপোলে জমি বন্ধকের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক সুমন হোসেন হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১২ মে) সকাল ১১টার দিকে বেনাপোলের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম খড়িডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

এর আগে গত ৯ মে খড়িডাঙ্গা এলাকায় পাওনা ৬০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে জহিরুল ইসলাম ও তার কয়েকজন সহযোগী সুমন হোসেনকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে স্থানীয় রজনী ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দু’দিন পর ১১ মে নিহতের পিতা বেনাপোল পোর্ট থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের একদিন পর পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar